
ট্রেন্ডে হালকা বা আইসুডিং কালার প্যালেট রাজত্ব করলেও লাল সব সময়ই আলাদা জায়গা দখল করে। এই রঙের আবেদন বোঝাতে কোনো শব্দের প্রয়োজন নেই। বলিউডের ফ্যাশনিস্তা তারকাদের কালেকশনে লাল পোশাক থাকা একধরনের রীতি। সেই দৌড়ে এগিয়ে আছে লাল অর্থাৎ রেড হট মিনি ড্রেস। লিটল ব্ল্যাক ড্রেসের মতোই এখন বলা চলে, ‘রেড ইজ দ্য নিউ ব্ল্যাক’। রোমান্টিক ডেট হোক, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা শুধু নিজের স্টাইল উদ্যাপন—এই বলিউড তারকাদের লাল মিনি ড্রেস লুক থেকে অনায়াসেই নিতে পারেন অনুপ্রেরণা।

0 Comments