ভোলার বোরহানউদ্দিনের তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় তেতুলিয়া নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।
আটক ব্যক্তির নাম মো. ইদ্রিস (৩২)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার মো. আবদুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, ভোলা জেলার তেতুলিয়া নদীতে কোনো সরকারি বালুমহাল ঘোষণা বা বালু উত্তোলনের অনুমতি নেই। এরপরও দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রশাসন বিভিন্ন সময়ে ড্রেজার ও বাল্কহেড জব্দ করলেও কয়েকদিন পর আবারও দিনে ও রাতে বালু উত্তোলন শুরু হয়।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ড্রেজার ও বাল্কহেড পালিয়ে যায়। তবে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ইদ্রিসকে আটক করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জুয়েল সাহা বিকাশ/কেএইচকে

0 Comments