বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে?
তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক এখন বেশ উত্তপ্ত। অথচ একসময় তারা ছিল যথেষ্ট ঘনিষ্ঠ। তুরস্ক ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি। ১৯৪৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচারক তার রায়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন।
এত সোনা কোথায় রাখে কেন্দ্রীয় ব্যাংকগুলো?
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভল্টে জমছে সোনা। তবে সেই সোনা সব সময় নিজ দেশের মাটিতে থাকছে না। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সোনার মজুত নিরাপদে রাখতে লন্ডন, নিউইয়র্কসহ কয়েকটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে ভরসা করছে। তবে এক জায়গায় সব সোনা না রেখে বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে রাখার প্রবণতাও বাড়ছে।
কলকাতায় একাধিক হোটেল বন্ধ, বুকিং করা রুম না পেয়ে বিপাকে বাংলাদেশিরা
কলকাতা নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। কেউ চিকিৎসার জন্য, কেউ আবার পর্যটক হিসেবে কলকাতায় এসেছিলেন। এ ঘটনার পর নিউমার্কেট এলাকার হোটেল ও গেস্ট হাউজগুলোতে তৎপরতা বাড়িয়েছে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা ও দমকল বিভাগ।
হরমুজ খুলতে একজোট পশ্চিমারা, সেনা পাঠাবে ন্যাটো?
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি সচলের উপায় নিয়ে বৈঠক করেছেন ন্যাটোর শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা। বুধবার (১৯ আগস্ট) ন্যাটোর শীর্ষ কমান্ডারের মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিনের মাহমুদ আব্বাস কি জাতিসংঘে ভাষণ দিতে পারবেন?
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দিলে টানা দ্বিতীয় বছরের মত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে পারবেন না আব্বাস। সম্প্রতি মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
কুকুরের সঙ্গে এআই’র মিল কোথায়?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমাজকে কীভাবে বদলে দেবে, তা নিয়ে আলোচনা করতে গিয়ে একটি পুরোনো প্রযুক্তির কথা মনে করা যেতে পারে। সেটি হলো কুকুর।
আরএসএস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র টানাপোড়েন, নিষেধাজ্ঞার সুপারিশ
ভারত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতাদের উচ্চপর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। একই সঙ্গে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে আরএসএসের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে কমিশন।
ভূমি দখলে অগ্রসর রাশিয়া, পোকরোভস্কে ৩৫ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা সম্প্রতি বহুগুণে বেড়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রুশ-ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সম্মুখসারিতে ১৭২টি সংঘর্ষ হয়েছে। পোকরোভস্ক এলাকায় ৩৫ রুশ সেনা নিহত ও ১৪ জন আহত হওয়ার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
ইসরায়েলি দখলে ভাঙছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন, কী বলল মুসলিম বিশ্ব?
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনায় হুমকিতে পড়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের পাশাপাশি দখলদারত্ব অবিলম্বে বন্ধ করতে সতর্ক বার্তা দিয়েছে সৌদি আরবসহ অন্যান্য আরব ও মুসলিম দেশ। শুক্রবার (২১ আগস্ট) এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ।
কেএএ/

0 Comments