তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

রাজধানীর তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। প্রত্যাহারের পরে তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার করা দুই ওসি হলেন- তেজগাঁও থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

কেআর/বিএ

Post a Comment

0 Comments