পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ধর্মপ্রাণ নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে পুরো ঢাকাকে এক নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় সারা দেশে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এবং র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ পিকেট ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। ঢাকায় প্রবেশের মূল পথগুলোতে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে মহানগরজুড়ে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন ডিবি (গোয়েন্দা বিভাগ) ও সিটিটিসির (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সদস্যরা।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধর্মীয় উপাসনালয় ও জনসমাগমস্থলে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা পুলিশের স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট), বম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (ডগ স্কোয়াড) টিমের সদস্যরা নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া শহরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নজরদারির আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে র্যাব জানিয়েছে, পবিত্র এই দিনটিতে সারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের স্ট্রাইকিং ফোর্স ও টহল দল মাঠে সক্রিয় রয়েছে। দেশের যেকোনো স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত নিরসনে বিশেষ প্রস্তুত রাখা হয়েছে বাহিনীকে। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

0 Comments