শিশু ও কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় বিখ্যাত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের মাদার কোম্পানি 'বাইটড্যান্স'-কে প্রায় ৩ কোটি মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা) জরিমানা করেছে ব্রাজিলের ডাটা প্রোটেকশন অথরিটি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর ব্রাজিলের নজরদারি বৃদ্ধি ও কঠোর আইনি ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাজিলের ডাটা সুরক্ষার দায়িত্বে থাকা নিয়ন্ত্রক সংস্থা তাদের রায়ে জানিয়েছে, বৈধ আইনি ভিত্তি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করেছে টিকটক। ব্যবহারকারীরা অ্যাকাউন্টে লগইন অবস্থায় থাকুন কিংবা 'গেস্ট' হিসেবে ব্রাউজ করুন—উভয় ক্ষেত্রেই ডাটা গোপনীয়তা আইন লঙ্ঘন করা হয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, প্ল্যাটফর্মটির বয়স যাচাইকরণ প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটি থাকার কারণে অন্তত ৮০ লাখ শিশুর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
ব্রাজিলিয়ান নিয়ন্ত্রক সংস্থা টিকটককে অবৈধভাবে সংগৃহীত সমস্ত তথ্য অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি শিশুদের সুরক্ষার জন্য একটি উন্নত ও কার্যকর নিরাপত্তা কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, টিকটকের 'লগড-আউট ফিড' ব্যবস্থা (যেখানে অ্যাকাউন্ট খোলা ছাড়াই কন্টেন্ট দেখা যায়) অপ্রাপ্তবয়স্কদের কোনো বাধা ছাড়াই অ্যাপ ব্যবহারের সুযোগ দেয়। এই ফিচারটি ব্রাজিলে সক্রিয় থাকলেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ।
নিয়ন্ত্রক সংস্থার এই রায়ের বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে টিকটক কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়ার ওপর ব্রাজিলের এমন কঠোর পদক্ষেপ এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুর দিকে শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে জনপ্রিয় ডিসকর্ড (Discord) অ্যাপের লাইভস্ট্রিমিং ফিচার স্থগিত করার নির্দেশ দিয়েছিল দেশটি। ১৩ বছরের এক কিশোরী লাইভস্ট্রিমে প্ররোচিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার নেতৃত্বাধীন ব্রাজিল সরকার এবং সুপ্রিম কোর্ট শিশুদের ইন্টারনেট ব্যবহারে সুরক্ষার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা ও ইন্দোনেশিয়ার মতো একাধিক দেশও শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

0 Comments