সাইবার হামলার বৈশ্বিক ঝুঁকি এখন বাংলাদেশেও অত্যন্ত প্রকট। বিশেষ করে বিভিন্ন করপোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের প্রধান মাধ্যম ‘ইমেইল’ এখন সাইবার অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই বাস্তবতায় প্রতিষ্ঠানের নিরাপদ ইমেইল অবকাঠামো, ডেটা সার্বভৌমত্ব এবং সার্বিক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সমাধান নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘কোলোসিটি লিমিটেড’।
সম্প্রতি আয়োজিত এক বিশেষ আলোচনায় আধুনিক ইমেইল সুরক্ষার নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি। এতে গুরুত্বের সঙ্গে উঠে আসে পুরোনো ইমেইল সিস্টেমকে আধুনিকায়ন করা, আন্তর্জাতিক নির্ভরযোগ্যতা বজায় রেখে দেশের মাটিতেই ডেটা সংরক্ষণ করা এবং কোনো ধরনের কারিগরি ব্যাঘাত ছাড়াই নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার বিষয়গুলো। উল্লেখ্য, কোলোসিটি বাংলাদেশে বিশ্বখ্যাত মেসেজিং প্ল্যাটফর্ম ‘জিমব্রা’ (Zimbra)-র অনুমোদিত সেবাদাতা হিসেবে দীর্ঘদিন ধরে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহায়তা দিয়ে আসছে। এবার ইমেইল নিরাপত্তাকে চূড়ান্ত স্তরে নিয়ে যেতে তারা এর সঙ্গে যুক্ত করেছে ‘ব্যারাকুডা নেটওয়ার্কস’-এর বিশেষ নিরাপত্তা বলয়।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে দিন দিন ভুয়া ডোমেইন তৈরি ও ইমেইল ছদ্মবেশের (Domain Impersonation) মাধ্যমে প্রতারণা করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতারকরা মূল প্রতিষ্ঠানের সঙ্গে হুবহু মিল রেখে ডোমেইন তৈরি করে বার্তা পাঠায়, যা দেখে চেনা পার্টনার বা প্রতিষ্ঠান বলে ভুল হয়। এর ফলে স্পুফিং ও ফিশিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের স্পর্শকাতর তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধীরা। এই ধরনের ফাঁদ ও হুমকি রুখে দিতে কোলোসিটির যুক্ত করা ব্যারাকুডা সল্যুশনটি শক্তিশালী এক প্রাচীর হিসেবে কাজ করবে।
এ বিষয়ে কোলোসিটি লিমিটেডের চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মোঃ আল ফুয়াদ বলেন, “ইমেইল এখন প্রতিষ্ঠানের আইটি কাঠামোর সবচেয়ে সংবেদনশীল ও জরুরি অংশ। দুর্ভাগ্যবশত এটি সাইবার আক্রমণের প্রধান লক্ষ্য। আমরা দেখাতে চেয়েছি যে কেবল ভালো বার্তা আদান-প্রদান ব্যবস্থা থাকলেই চলে না, প্রয়োজন একটি মজবুত নিরাপত্তা স্তর। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে যুক্ত করে আমরা নিরাপদ ও নির্ভরযোগ্য ইমেইল পরিবেশের সুফল নিশ্চিতে কাজ করছি।”
তিনি আরও জানান, বিভিন্ন শিল্পখাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে একটি শক্তিশালী যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। সাইবার অপরাধের এই যুগে ইমেইল হ্যাকিং রোধের পাশাপাশি স্কেলেবল ও পেশাদার মেসেজিং সল্যুশন প্রদানে কোলোসিটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

0 Comments