জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই বিষয়ক কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ডিমিস্টিফাইং এআই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও হাজী মোহাম্মদ মুহসিন হল অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাবি শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক রাকিবুল হক। বিশেষ অতিথি ছিলেন জিয়া হল ছাত্র সংসদের ভিপি মহিউদ্দিন তালুকদার মাহাবুব, জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসির চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ।

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ/ছবি: জাগো নিউজ

তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, দিল্লি না ঢাকা কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, বরং একটি মিশন। এই মিশনের অংশ হিসেবে ঢাকাকে মেধা, যোগ্যতা ও নেতৃত্বের সমন্বয়ে গড়ে তুলতে হবে। সাউথ এশিয়ার সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানের রাজধানী হবে ঢাকা। তাই, আমাদের জ্ঞান, যোগ্যতা ও মেধাভিত্তিক সমাজের বিকল্প নেই।

সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ বলেন, জাতীয় ছাত্রশক্তি ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে এআই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করবে। যা শিক্ষার্থীদের মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে বক্তারা প্রাত্যহিক জীবনে এ আইয়ের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সভাপতি এম এ সাইদ, জোনাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব ও ফেরদৌস আইয়াম, দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ, ক্যারিয়ার ও আইটি সম্পাদক আবিদ হাসান জয়, জিয়া হলের আহ্বায়ক শাহরিয়ার ইয়ামিন, মুহসিন হলের আহ্বায়ক শাহিদুর রহমান, সদস্য সচিব সাইদ আফ্রিদী, বিজয় একাত্তর হলের আহ্বায়ক আমিনুল ইসলাম, সোহানুর রহমান সোহানসহ ঢাবি ও হল ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরটি/এমএমকে

Post a Comment

0 Comments