অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) সচিব ও নির্বাহী চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও উন্নত করতে হবে।’
নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, ‘নেক্সটজবজ ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। এর অন্যতম লক্ষ্য হলো চাকরিপ্রার্থী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও সরাসরি সংযোগ তৈরি করা। ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্টের মাধ্যমে একই প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থী, নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্পবিশেষজ্ঞ এবং দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমকে যুক্ত করা করা হয়েছে।’

0 Comments