ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে প্রচারযাত্রা ও সমাবেশ

সমাবেশে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মাহতাব উদ্দীন বলেন, ভারতের আগ্রাসন মানে সীমান্ত হত্যা বন্ধ, আদানি চুক্তি বাতিল, তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও রামপালের চুক্তি বাতিলের মতো দাবিগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু প্রস্তাবিত চুক্তিতে এমন কিছু নেই, যা ভারতের আধিপত্য বন্ধ করতে পারে। বরং এর মাধ্যমে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী দেশের আধিপত্য বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

ফুলবাড়ীতে পুনরায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন নিয়ে সরকারের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞ মাহবুব সুমন। তিনি বলেন, এই চুক্তি ফুলবাড়ীর জনগণের জন্য লাভজনক কিছু বয়ে আনবে না। কয়লানির্ভর বিদ্যুতের ব্যবহার থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য বিদ্যুৎ উৎসের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সংকট দূর করতে হবে।

Post a Comment

0 Comments