নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধির একটি বড় কারণ লিঙ্গবৈষম্য। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও শিশুরা প্রতিনিয়ত অনলাইন ও অফলাইনে যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণের শিকার হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রতিরোধ ও প্রতিবাদে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের নারী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন অডিটোরিয়াম-২-এ এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উদ্যোগে ‘শিশুদের শৈশবকে সুরক্ষিত রাখুন’ প্রতিপাদ্য সামনে রেখে এ সভা হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যপক ডা. নাজমুন নাহার রোজী বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার নারী ও শিশুরা প্রতিনিয়ত ঘরে ও বাইরে চলার পথে যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণের ঘটনার শিকার হচ্ছে। তিনি বলেন, রাস্তাঘাটে চলাচলের সময় নারী ও শিশুরা অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অশোভন স্পর্শের শিকার হচ্ছে। এই ঘটনাগুলোর প্রতিরোধ ও প্রতিকারে ছাত্রীদের সচেতনতা বাড়াতে হবে, আত্মরক্ষার কৌশল অবলম্বন করতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা বলেন, ২৪ আগস্ট নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের দশমাইল এলাকায় কিশোরী ইয়াসমিনকে পুলিশ সদস্যরা দলবদ্ধ ধর্ষণ করে ও এরপর হত্যা করেন। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে সামাজিক আন্দোলন গড়ে ওঠে। তাঁকে স্মরণ করে প্রতিবছর এদিন নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়।
রেখা বলেন, শিশু ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ার পেছনে একটি বড় কারণ লিঙ্গবৈষম্য। কন্যাশিশুরা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে লিঙ্গবৈষম্যের শিকার হয়। তরুণদের লিঙ্গ–সংবেদনশীল পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তরুণদের নিজেদের সচেতন হতে হবে এবং নারী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
সভার সভাপতি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে উত্ত্যক্তকরণ ও যৌন নিপীড়ন ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং লিঙ্গ–অসমতা দূর করে লিঙ্গসমতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার মধ্যে দিয়ে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার শুভ সূচনা হলো।
‘শিশুদের যৌন নির্যাতন থেকে রক্ষা করুন’—এই আহ্বান জানিয়ে মতবিনিময় সভায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ মহিলা পরিষদের নেতা, কর্মকর্তাসহ মোট ৬২ জন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তানজিলা জাহান ইকরা ও আসিফা জামান আঁচল।

0 Comments