২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় বসতে হবে। আগামী ২৮ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। শুধু দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে।
চলতি বছরের ১০ নভেম্বরের মধ্যেই নির্বাচনি পরীক্ষা শেষ হবে। এরপর শুরু হবে বোর্ড পরীক্ষার ফরম পূরণ। তবে ঠিক কবে এসএসসি ও সমমানের বোর্ড পরীক্ষা শুরু হবে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। তাতে এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
তবে ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষার শুরুর যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। পবিত্র রমজান ও ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে জানুয়ারির পরিবর্তে দুই মাস পিছিয়ে মার্চে এ পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের মাধ্যমিক উইংয়ে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, রোজা এবং ঈদুল ফিতরের ছুটি ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চে শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘শিক্ষাপঞ্জি অনুযায়ী- স্কুলে টেস্ট পরীক্ষা হবে। বোর্ড পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হলে সেটা জানিয়ে দেওয়া হবে।’
ধোঁয়াশা বা বিভ্রান্তি এড়িয়ে শিক্ষার্থীদের নিজেদের মতো করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
এএএইচ/বিএ

0 Comments