রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
আটক দুজন হলেন—কালুখালী উপজেলার মোহনপুরের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়ার কদর আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ডিবির এসআই শিমুল শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডে উড ওয়ার্ড ফার্নিচার দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম বলেন, অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ আটক হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
রুবেলুর রহমান/কেএইচকে

0 Comments