শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সমস্যা ও সংকটে পাশে দাঁড়ানোই একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
তিনি বলেন, যে শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল দেখেন না, তিনি ভালো শিক্ষক হতে পারেন না। শিক্ষার্থীদের বিপদে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে, বন্ধুর মতো আচরণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি জীবনব্যাপী সাধনা। তাই একজন শিক্ষককে নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে।
উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তনের জন্য দক্ষ ও জ্ঞানসম্পন্ন শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, জ্ঞানের বড় অংশ ইংরেজি ভাষায় রয়েছে। তাই নতুন জ্ঞান অর্জন ও তা ছড়িয়ে দিতে শিক্ষকদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষকের কাছে যথাযথ পাঠদান, ন্যায্য মূল্যায়ন ও সম্মানজনক আচরণ প্রত্যাশা করে। একজন শিক্ষক সমাজের কাছেও অনুকরণীয় ব্যক্তি। তাই দায়িত্ব পালনের পাশাপাশি তার আচার-আচরণেও সংযত হতে হবে।
তিনি জানান, হিট প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষক ও উচ্চশিক্ষা ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রমও চলছে।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশ নেন।
এএএইচ/কেএইচকে

0 Comments