রাজধানীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

সিটিটিসির বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার সকালে যাত্রাবাড়ী থানাধীন গোলচত্বর এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে—গোপন সূত্রে এমন খবর পায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি।

কেআর/এমএমকে

Post a Comment

0 Comments