ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাতে ধারালো বড় ছুরি নিয়ে সড়ক অবরোধ করে এক যুবকের অদ্ভুত তাণ্ডবের খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের নাওরী এলাকায় ত্রিশাল-নান্দাইল প্রধান সড়কে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সড়কের ওপর কলাগাছ কেটে ফেলে গাড়ি আটকে পথচারীদের ধাওয়া করার পাশাপাশি বিচিত্র রাজনৈতিক বক্তব্য দিতে থাকেন ওই যুবক। এতে প্রায় দেড় ঘণ্টা ব্যস্ততম ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম রমজান আলী (৩০)। তিনি মগটুলা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য কলিম উদ্দিনের ছেলে। পরিবার ও এলাকাবাসী জানান, রমজান আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শনিবার সকাল ছয়টার দিকে রমজান হাতে এক বিশাল ছুরি নিয়ে সড়কের ওপর কলাগাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এসময় পাঞ্জাবি পরা পথচারী ও যাত্রীদের দেখলেই তিনি তেড়ে যাচ্ছিলেন। ওই সড়ক দিয়ে মেয়েকে নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিলেন ময়মনসিংহ সদরের বয়রা ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তার। তিনি এই সামাজিক বিশৃঙ্খলার বিবরণ দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।
শিক্ষিকা বিলকিস আক্তার জানান, যুবকটি চিৎকার করে বলছিল যে 'নতুন ধর্মমন্ত্রী তার পছন্দ হয়নি'। এই ক্ষোভে সে সড়কে গাড়ি আটকে রেখে অদ্ভুত সব রাজনৈতিক বক্তব্য দিচ্ছিল। আতঙ্কে যাত্রীরা এদিক-ওদিক ছুটোছুটি করলেও তার কাণ্ড অনেকেই অবাক হয়ে দেখছিলেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে সকাল সাড় ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সহায়তায় তাকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরিবারের তথ্য অনুযায়ী, রমজান আলী দীর্ঘদিন ধরে মানসিক ব্যাধিতে আক্রান্ত এবং তাকে পাবনা মানসিক হাসপাতালেও পূর্বে চিকিৎসা করানো হয়েছিল।
স্থানীয় মগটুলা ইউপি চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটি মানসিক অসুস্থতার কারণে হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত আচরণ শুরু করেছিল। তাকে ফের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে তার পরিবার।

0 Comments