নগরের যানজট কমাতে হাসপাতাল-কেন্দ্রিক পার্কিং ব্যবস্থাপনায় অভিযান চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তারই অংশ হিসেবে সতর্ক করা হাসপাতালগুলোর কার্যক্রম দেখতে হঠাৎ পরিদর্শন করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
গতকাল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে তিনি নগরের ন্যাশনাল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের নির্ধারিত পার্কিংয়ের বাইরে মোটরসাইকেল ও প্রবেশপথে একটি গাড়ি অবস্থান করতে দেখা যায়।
সিডিএ চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করে বলেন, পার্কিং ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে হবে। হাসপাতালের প্রবেশপথে এ ধরনের গাড়ি দীর্ঘসময় অবস্থান করলে রোগী ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়। পাশাপাশি সড়কে যানজটও সৃষ্টি হতে পারে। তাই জনগণের সেবা ও স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটে, এমন কার্যক্রম থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানাই।
পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, হাসপাতালগুলোকে সতর্ক করে দেওয়ার পর তাদের কার্যক্রমের অগ্রগতি দেখার জন্যই হঠাৎ পরিদর্শন করেছি। এই পরিদর্শনের বিষয়ে আমার অফিস বা টিমের কেউ আগে থেকে জানতেন না। নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু অভিযান পরিচালনা করাই নয়, সতর্ক করার পর হাসপাতালগুলো নির্দেশনা কতটা বাস্তবায়ন করছে, সেটিও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করব।

0 Comments