পুলিশের খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন গেন্ডারিয়া থেকে উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া পরিত্যক্ত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের একটি দল এ অভিযান চালায়।

শুক্রবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশের রেললাইন-সংলগ্ন একটি ড্রেন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি খালি ম্যাগাজিন এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments