একজন মুমিনের দিনের শুরু আল্লাহর স্মরণ ও তাঁর আনুগত্যের মাধ্যমে করা ইমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দিনের শুরুটা মানুষের চিন্তা, কাজের গতি ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে।
তাই ইসলাম সকালবেলার জন্য এমন কিছু আমল শিক্ষা দিয়েছে, যেগুলো মানুষকে আল্লাহমুখী করে এবং সারা দিনের জন্য প্রশান্তি ও বরকতের পরিবেশ তৈরি করে।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫২)
সকালবেলার আমল বলতে শুধু অনেক দীর্ঘ ইবাদত বোঝায় না। বরং ঘুম থেকে ওঠার পর আল্লাহর শুকরিয়া আদায়, নামাজ, কোরআন পাঠ, জিকির ও দোয়ার মাধ্যমে দিনের সূচনা করাও এর অন্তর্ভুক্ত। এসব আমলের উদ্দেশ্য হলো দিনের শুরুতেই মানুষের অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত করা।
ঘুম মানুষের জন্য সাময়িক একধরনের মৃত্যু। আল্লাহ–তাআলা ঘুমের সময় মানুষের রুহের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করেন এবং জাগ্রত করেন। তাই ঘুম থেকে জেগে ওঠা নিজেই আল্লাহর একটি বড় নিয়ামত।
রাসুল (সা.) ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করতেন এবং বলতেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তাঁর কাছেই পুনরুত্থান।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩২৪)
দিনের শুরুতেই এই দোয়া মানুষকে মনে করিয়ে দেয়, আজকের দিনটি আমার নিজের অর্জন নয়; এটি আল্লাহর দেওয়া নতুন একটি সুযোগ।
সকাল হলো জিকিরের বিশেষ সময়। কোরআনে আল্লাহ–তাআলা সকাল-সন্ধ্যায় তাঁর স্মরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘আর তোমার প্রতিপালককে নিজের অন্তরে বিনয়ের সঙ্গে, ভয় ও প্রত্যাশার সঙ্গে এবং অনুচ্চস্বরে সকাল ও সন্ধ্যায় স্মরণ করো।’ (সুরা আরাফ, আয়াত: ২০৫)
সকালের জিকির মানুষের মনকে অস্থিরতা থেকে সরিয়ে আল্লাহর দিকে ফেরায়। বিশেষ করে আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক ও নাস এবং রাসুলুল্লাহ (সা.) শেখানো সকালবেলার মাসনুন জিকিরগুলো নিয়মিত করা উপকারী।
দিনের শুরুতে কোরআন পাঠের অভ্যাস মানুষের চিন্তা ও চরিত্রের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। কোরআন শুধু সওয়াবের জন্য পাঠ করার গ্রন্থ নয়; এটি মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহর হেদায়েত।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই এই কোরআন এমন পথ দেখায়, যা সর্বাধিক সঠিক।’ (সুরা ইসরা: ৯)
তাই প্রতিদিন অল্প হলেও কোরআন পাঠ এবং সম্ভব হলে অর্থ বোঝার চেষ্টা করা উচিত। একসঙ্গে অনেক পড়ার চেয়ে নিয়মিত অল্প পড়ার অভ্যাস বেশি কার্যকর।
মানুষ জানে না তার সামনে কী অপেক্ষা করছে। আজকের দিনটি আনন্দের হবে, নাকি পরীক্ষার, তা তার জানা নেই। তাই দিনের শুরুতে আল্লাহর কাছে কল্যাণ ও বরকত চাওয়া মুমিনের স্বাভাবিক অভ্যাস হওয়া উচিত।
রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের সকালবেলায় বরকতের জন্য দোয়া করেছেন। বলেছেন, ‘হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালবেলায় বরকত দিন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২৬০৬)
এই হাদিস থেকে বোঝা যায়, দিনের শুরুটি গুরুত্বপূর্ণ। সকালকে অবহেলা না করে তা ভালো কাজে ব্যবহার করা উচিত।
ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১)
তাই সকালবেলা দিনের কাজের জন্য ভালো নিয়ত করা যেতে পারে। ব্যবসা হলে হালাল উপার্জনের নিয়ত, পড়াশোনা হলে উপকারী জ্ঞান অর্জনের নিয়ত, চাকরি হলে দায়িত্ব যথাযথভাবে পালনের নিয়ত—এভাবে সাধারণ কাজও ইবাদতে পরিণত হতে পারে।
শুধু নিজের জন্য নয়। একজন মুমিন মানুষের সঙ্গে উত্তম আচরণ, কারও উপকার করা, কাউকে কষ্ট না দেওয়া এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কাজে আসার সংকল্প করতে পারে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কেয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।’ (সহিহ মুসলিম: ২৬৯৯)
তাই সকাল শুরু হতে পারে একটি সুন্দর সংকল্প দিয়ে—আজ অন্তত একজন মানুষের উপকার করব এবং কারও অকারণ কষ্টের কারণ হব না।
প্রতিটি সকাল মানুষের জন্য নতুন একটি সুযোগ। গতকাল যে ভুল হয়েছে, আজ তা সংশোধন করা যায়। গতকাল যে ইবাদত কম হয়েছে, আজ তা বাড়ানো যায়। গতকাল কারও সঙ্গে খারাপ আচরণ হয়ে থাকলে আজ ক্ষমা চাওয়া যায়।
আল্লাহ–তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।’ (সুরা রাদ: ১১)

0 Comments