বেইজিংয়ে আয়োজিত 'ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস'-এ এক অভূতপূর্ব ইতিহাস গড়ল চিনের তৈরি 'তিয়ানগং আল্ট্রা' (Tiangong Ultra) নামের একটি মানবাকৃতির রোবট। ১০০ মিটার স্প্রিন্টে মাত্র ৮.৮৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এটি। ২০০৯ সালে জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের মানব বিশ্বরেকর্ডকেও প্রায় শূন্য দশমিক সাত সেকেন্ডের ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই রোবট।
বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের তৈরি তিয়ানগং রোবটটি লার্জ-সাইজ রোবট বিভাগের সেমিফাইনালে এই অবিশ্বাস্য সাফল্য অর্জন করে। ফিনিশ লাইন অতিক্রম করার পর রোবটটিকে থামাতে রাখা একটি শক্ত ম্যাটে সজোরে ধাক্কা লাগে। আঘাতের তীব্রতায় মাটিতে লুটিয়ে পড়ার পর রোবটটির শরীরে সাময়িকভাবে আগুন ধরে যায়। অন্য একটি সেমিফাইনালে দৌড় চলাকালীনই একটি রোবটের যন্ত্রাংশ খুলে আলাদা হয়ে যাওয়ার মতো নাটকীয় ঘটনাও ঘটে।
মাত্র এক বছরের মধ্যে রোবটটির এই প্রযুক্তিগত অগ্রগতি বিজ্ঞানীদের চমকে দিয়েছে। গত বছর প্রতিযোগিতার প্রথম আসরে ১০০ মিটার দৌড়াতে তিয়ানগং সময় নিয়েছিল ২১.৫০ সেকেন্ড। সেখান থেকে এ বছর মাত্র ৮.৮৬ সেকেন্ডে পৌঁছানো রোবোটিক্স প্রযুক্তির ক্ষেত্রে এক বিশাল অধ্যায়। কেবল ১০০ মিটার স্প্রিন্টই নয়, ইনোভেশন সেন্টারটি জানিয়েছে তাদের এই রোবট ইতিমধ্যে মানুষের মোট চারটি বিশ্বরেকর্ড টপকে গেছে। এর মধ্যে রয়েছে ৪০০ মিটারে ৩৮.১৫ সেকেন্ড, ১৫০০ মিটারে ২ মিনিট ২১.৬৪ সেকেন্ড এবং ২.৮৮ মিটার হাই জাম্প বা উচ্চলাফ।
উদ্বোধনী দিনের লড়াইয়ে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা 'অনার'-এর তৈরি 'লাইটিং' রোবটটিও ৯.৪৭ সেকেন্ড সময় নিয়ে উসাইন বোল্টের মানব রেকর্ড অতিক্রম করেছিল। বেইজিংয়ের এই দ্বিতীয় আসরে ৬৬৬টি দলের হয়ে প্রায় ২,০০০টিরও বেশি রোবট ফুটবল, নাচ এবং বিভিন্ন শিল্পভিত্তিক কাজের ৫০টিরও বেশি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। চিনের প্রযুক্তি জায়ান্ট বাইদু (Baidu) এবং শাওমির (Xiaomi) যৌথ বিনিয়োগে গড়ে ওঠা এই খাতকে চিন সরকার কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত মোটর ও সেন্সরের মেলবন্ধনে ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার লক্ষ্যেই এগোচ্ছে দেশটি।

0 Comments