সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক করেছে সাতক্ষীরা বন্ধুসভা। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে জুমে এটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, আগামী দিনের কর্মপরিকল্পনা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন সদস্যদের সম্পৃক্ত করা এবং সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ। বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে আমাদের প্রত্যেক বন্ধুকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও পরিকল্পিতভাবে কাজ করার মাধ্যমে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরাকে আরও শক্তিশালী একটি সংগঠন হিসেবে এগিয়ে নিতে চাই। আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য থাকবে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং সমাজের মানুষের পাশে দাঁড়ানো।’
কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন বলেন, ‘বন্ধুসভার কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। আমরা চাই, সংগঠনের প্রত্যেক বন্ধু নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন। পাঠচক্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক সচেতনতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।’
বৈঠকে সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ, কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীলতা এবং নতুনদের সংগঠনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা

0 Comments