ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবকে ঘিরে প্রস্তুতি এগিয়ে চলছে। উৎসব সফল করতে বিদ্যালয়ে বিভিন্ন উপ-পর্ষদ, উপদেষ্টা ও সমন্বয়কদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা করেছে উৎসব উদযাপন পর্ষদ।
শনিবার (২২ আগস্ট) থেকে সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত অনুষ্ঠিত এসব সভায় উৎসবের সার্বিক আয়োজন, নিবন্ধন, দপ্তর, প্রচার-প্রকাশনাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় আয়োজকরা জানান, দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটির দুদিনের বর্ণাঢ্য উৎসব আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর আয়োজিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে। সভাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের জমকালো এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে উৎসব উদযাপন পর্ষদ। একই সঙ্গে বিশেষ স্মারকগ্রন্থের জন্য প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়।
সভায় জানানো হয়, উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে আগামী ৩১ অক্টোবর (শনিবার)-এর মধ্যে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট (fhsbd.org)-এর মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, প্রকাশিতব্য বিশেষ স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের ইতিহাস, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অর্জন ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর শেষ দিন আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার)। আগ্রহীদের এ সময়ের মধ্যে অশোকেশ রায়ের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১১১৪৫৭৯-এ লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এসময় সভায় উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান সাঈদ, সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্না, যুগ্ম আহ্বায়ক কাজী জোবায়দুল হক টুলু ও উজ্জ্বল হোসেন এবং আক্কাস মোল্লা, সিরাজুর রহমান পাশা, নওরোজ আল আরিফ, মো. আবির হোসেন ও শান্ত খানসহ দপ্তর, নিবন্ধন ও প্রচার-প্রকাশনাসহ বিভিন্ন উপ-পর্ষদের সদস্যরা।
কেএইচকে/

0 Comments