রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী তৃতীয় গ্রেডের সর্বশেষ ধাপের ৭৪ হাজার ৪০০ টাকা বেতন স্কেলে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন বা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরএমএম/কেএইচকে

0 Comments