অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সফল ও নির্ভরযোগ্য সাবেক ব্যাটার মাইক হাসি কি এবার নিজের জন্মভূমির বিরুদ্ধেই ড্রেসিংরুমে বসবেন? ক্রিকেট বিশ্বে ‘মিঃ ক্রিকেট’ নামে পরিচিত এই অজি কিংবদন্তিকে আগামী বছর ইংল্যান্ডের টেস্ট দলের ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে হাইভোল্টেজ অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড হাসিকে কোচিং স্টাফে যুক্ত করার জন্য প্রাথমিক আলোচনা শুরু করেছে।
আগামী বছরের জুন, জুলাই ও আগস্ট মাসে ঘরের মাঠে অ্যাশেজ আয়োজন করবে ইংল্যান্ড। ২০১৫ সালের পর থেকে এই ঐতিহ্যবাহী ট্রফিটি আর নিজেদের দখলে নিতে পারেনি ইংলিশরা। এবার ঘরের মাঠে সেই খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড তাদের নতুন রেড-বল প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে নতুন কৌশল সাজাচ্ছে। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে আরও ধারালো ও শক্তিশালী করতে ফ্লেমিং তার সাবেক আইপিএল সতীর্থ মাইক হাসির দ্বারস্থ হয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ ১৫ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে একসাথে খেলেছেন ও কোচিং করিয়েছেন এই দুজন।
বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত হাসি ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ফ্লেমিং তার কাছে একটি অনানুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছেন। হাসি বলেন, “আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক এবং আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি। তাই সাধারণ এক কথাবার্তার মাঝেই ফ্লেমিং আমাকে বলেছিল, ‘তুমি কি ইংল্যান্ডের টেস্ট ব্যাটিং কোচ হওয়ার বিষয়টি বিবেচনা করবে?’।”
দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ওয়েলশ ফায়ার দলের কোচের দায়িত্ব পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন হাসি। তবে এখনও এই প্রস্তাব নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পাননি বলে জানিয়েছেন। তিনি বলেন, “সত্যি বলতে, আমি এখনও এটি নিয়ে সেভাবে চিন্তা করার সুযোগ পাইনি। তবে আমি কখনোই কোনো কিছুকে ‘না’ বলি না। আমি কোচিং করাতে এবং নতুন খেলোয়াড়দের সাথে কাজ করতে খুব পছন্দ করি।”
নিজের দেশের বিপক্ষে কাজ করার অনুভূতি প্রসঙ্গে হাসি উল্লেখ করেন, এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সাথে স্বল্পমেয়াদে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। সে সময় নিজের দেশের বিরুদ্ধে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “প্রথমবার ইংল্যান্ডের ট্রেনিং শার্ট গায়ে চাপানোটা সত্যিই খুব অদ্ভুত লেগেছিল। তবে একবার নেটে ঢুকে ক্রিকেটারদের সাথে কাজ শুরু করলে, আপনি কোন দলের জার্সি পরে আছেন তা আর মাথায় থাকে না। আপাতত আমি ক্রিকেট থেকে কিছুটা বিরতি নিচ্ছি, সময় হলে বিষয়টি নিয়ে ভেবে দেখব।”
যদি মাইক হাসি এই প্রস্তাবে শেষ পর্যন্ত সায় দেন, তবে আগামী অ্যাশেজে স্টিফেন ফ্লেমিং ও মাইক হাসি জুটি বেঁধে প্যাট কামিন্সদের জয়ের রথ থামানোর মাস্টারপ্ল্যান তৈরি করবেন। একজন অজি কিংবদন্তি নিজের দেশের বিপক্ষে মাস্টারমাইন্ডের ভূমিকায় থাকবেন—যা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই প্রতিদ্বন্দ্বিতায় নিশ্চিতভাবেই আলাদা এক রোমাঞ্চ যোগ করবে।

0 Comments