শুক্রবার মানেই সিনেমাপ্রেমীদের জন্য নতুন কোনো অভিজ্ঞতার অপেক্ষা। আর সেই অপেক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে ঢাকার স্টার সিনেপ্লেক্সে আজ একই দিনে মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় দুটি হলিউড ফ্র্যাঞ্চাইজির নতুন দুই সিনেমা। এক ঝুলিতে রয়েছে হাড়হিম করা ভৌতিক অভিজ্ঞতা, তো অন্যটিতে শিশু-কিশোর ও পরিবারের সবার জন্য ডাইনোসরের রঙিন দুনিয়ার দুর্দান্ত অ্যাডভেঞ্চার। বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির ছবি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং অ্যানিমেটেড সিনেমা ‘পাও প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’।
ভৌতিক সিনেমার অনুরাগী কিংবা ‘ইনসিডিয়াস’ সিরিজের ভক্তদের জন্য আজকের দিনটি দারুণ রোমাঞ্চের। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর সাফল্যের পর থেকেই এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য ব্যাকুল ছিলেন দর্শকরা। এবারের ছবি ‘আউট অব দ্য ফারদার’-এর গল্পের মূল কেন্দ্রবিন্দু জেমার অদ্ভুত ও বিপজ্জনক এক ক্ষমতা। জেমার বিশেষ ক্ষমতা কেবল অদৃশ্য ‘দ্য ফারদার’ জগতে প্রবেশ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সে চাইলে সেখানকার অশুভ সত্তাগুলোকে আমাদের বাস্তব জগতেও টেনে আনতে পারে। কিন্তু এই রহস্যময় শক্তির কথা যখন অন্ধকার জগতের অশুভ আত্মাগুলো জেনে ফেলে, তখনই ঘনিয়ে আসে চরম বিপর্যয়। ধীরে ধীরে বাস্তব দুনিয়া এবং ‘দ্য ফারদার’-এর মধ্যবর্তী সীমারেখা ভেঙে পড়তে শুরু করে। এবার ভয়ের পরিধি আর কোনো একটি নির্দিষ্ট বাড়ি বা পরিবারের মধ্যে আটকে থাকছে না, বরং তা ছড়িয়ে পড়ে পুরো বাস্তব পৃথিবীতে।
অন্যদিকে, পরিবারের ছোট সদস্য ও অ্যানিমেশনপ্রেমীদের আনন্দ দিতে প্রেক্ষাগৃহে এসেছে ‘পাও প্যাট্রোল: দ্য ডাইনো মুভি’। ‘পাও প্যাট্রোল: দ্য মাইটি মুভি’র পর পরিচিত ও জনপ্রিয় উদ্ধারকারী দলটিকে এবার দেখা যাবে সম্পূর্ণ নতুন এক অভিযানে। ডাইনোসর ও প্রাগৈতিহাসিক প্রাণীদের এক দ্বীপে নতুন অ্যাডভেঞ্চারে নামবে তারা। তবে তাদের এই অভিযানে মূল বাধা হয়ে দাঁড়ায় পুরোনো শত্রু মেয়র হামডিঙ্গার। দ্বীপের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে তার করা খননকাজের কারণে দীর্ঘদিনের সুপ্ত এক আগ্নেয়গিরি জেগে ওঠে। একদিকে ডাইনোসরদের জীবন রক্ষা করা, অন্যদিকে ভয়াবহ আগ্নেয়গিরির গলিত লাভা থেকে দ্বীপকে বাঁচানো—এই দুই কঠিন চ্যালেঞ্জ বুদ্ধিমত্তা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে মাঠে নামে পাও প্যাট্রোল দল।
ভয় ও রোমাঞ্চ—দুই বিপরীতমুখী স্বাদের চলচ্চিত্র দুটি চলতি সপ্তাহের ছুটির দিনগুলোতে সিনেমাপ্রেমীদের হলে টানবে বলে আশা করছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। হাড়হিম করা আতঙ্ক কিংবা থ্রিলারে ভরা দুর্দান্ত অ্যানিমেশনের আমেজ নিতে আজই ঘুরে আসতে পারেন কাছের প্রেক্ষাগৃহ থেকে।

0 Comments